ঘুম ভাঙেনি আনিসুল হকের

0

সিটিনিউজ ডেস্ক::লন্ডনে চিকিৎসারত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনসিুল হককে বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে ঘুম থেকে তোলার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শনিবারেও সেই ঘুম ভাঙানো হয়নি।

এখনো আনিসুলের স্বাস্থ্যের তেমন উন্নতি হয়নি। যে কারণে চিকিৎসার সুবিধার্থে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত স্যারের (আনিসুল হক) স্বাস্থ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাতে পারব।’

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ১৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল।

শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে মেয়র আনিসুলের স্ত্রী রুবানা হক জানিয়েছেন, চিকিৎসকরা আনিসুলের মস্তিষ্ককে পুরোপুরি বিশ্রামে রাখতে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

রুবানা হক বলেন, ‘আনিসুল হক কী ধরনের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিৎসকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান যাতে তার স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা যায়।’

মেয়রের স্ত্রী বলেন, ‘প্রথম দফায় আনিসুলকে যেসব ওষুধ দেওয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে চিকিৎসার বিষয়ে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.