নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট এলাকায় বাস চাপায় সানোয়ারা ইয়াসমিন তিন্নি (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন্নি নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ হাউজিং আবাসিক এলাকার আবু আহমেদের মেয়ে। তিন্নি নগরীর চিটাগাং মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় ১০ রুটের একটি গাড়ি তিন্নিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে আসে। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
