ভারতে হাসপাতালে ৫২ শিশুর মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের আবার শিশু মৃত্যূর ঘটনা ঘটেছে। এবার ঝারখান্ড রাজ্যের একটি হাসপাতালে গত এক মাসে ৫২ শিশুর মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

আজ রবিবার (২৭ আগস্ট) বার্তা সংস্থা এএনআই জানায়, জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল(এমজিএম) সরকারি হাসপাতালে গত ৩০ দিনে ৫২ শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

মাত্র কয়েকদিন আগে রাঁচির একটি হাসপাতালে ১১৭ দিনে ১৬৪ শিশু মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল।

চলতি মাসের ১২ তারিখে ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নবজাতকসহ ৩০ শিশু মারা যায়। রাজ্যের গোরাখপুর জেলার বাবা রাঘব দাস মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.