ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না: সিটি মেয়র

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু অবিনশ্বর হিসেবে বাঙালির হৃদয়ে চিরদিন জাগরুক থাকবে। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নাম বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।

মেয়র ছাত্র-ছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা,মূল্যবোধ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ এর সহায়তায় ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের প্রজন্ম আগামীদিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই আগামী প্রজন্মকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর দুরদর্শি নেতৃত্বের কারনে বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।

২০৪১ সাালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। মেয়র স্কুল এবং কলেজের লাইব্রেরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।

মেয়র বলেন, চসিক পরিচালিত স্কুল কলেজের প্রায় ৬০ হাজার শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামমুখর রাজনৈতিক,সামাজিক ও ব্যক্তিজীবন,বাঙালির অহংকার মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণে কমিউনিটি পুলিশিং এর সহায়ক ভূমিকা সম্পর্কে জ্ঞান দান ও চেতনা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু,মহান মুক্তিযুদ্ধ ও কমিউনিটি পুলিশিং বিষয়ক এই বই বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটর আহবায়ক দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। চট্টগ্রাম চেম্বার পরিচালক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক অহিদ সিরাজ স্বপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্বয়ক সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন। চসিক শিক্ষা স্বাস্থ্য ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর জহুরুল আলম জসিম, সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, হাবিবুল হক সুমন, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোস্তাইন হোসেন, মুক্তিযোদ্ধা এনামুল হক, শিক্ষক মো. নজরুল ইসলাম ও ঝিনুয়ারা বেগম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বই তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.