ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে: ফখরুল

0

সিটিনিউজ ডেস্ক:: খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ মানববন্ধনে পুলিশের আচরণ আপনারা দেখেছন। কী রকম আচরণ তারা আমাদের সঙ্গে করছেন। তাই দলের নেতাকর্মীদের বলবো, সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

বুধবার (২৫ এপ্রিল) বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন তিনি এসব কথা বলেন। এর আগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকাল সাড়ে ১০ থেকে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

বিএনপির মানববন্ধন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এসময় নয়া পল্টন এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.