শহিদুল ইসলাম,উখিয়া(ককসবাজার) : টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিচ ইয়াবাসহ ১ টি ড্রাম্পার ট্রাক জব্দ করা হয়।উদ্ধার কৃত ইয়াবা ও ড্রাম ট্রাকের অানুমানিক মূল্য ১৪ কোটি টাকা।
ভোর সাড়ে ৩ টার সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ, এস আই মহির উদ্দিন খাঁন, এ এস আই হাফিজ, এ এস আই কাইয়ুম, এ এস আই দিদার ও সঙ্গীয় ফোর্স টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিচ ইয়াবা ও একটি ড্রাম ট্রাক আটক করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি রনজিত বড়ুয়া জানান,উদ্ধার কৃত ড্রাম্পার ট্রাকের মালিক ও চালকের নাম যাচাই বাচাই করে অপরাধীদের বিরুদ্ধে মামলা রজু করার প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান,মাদক প্রতিরোধ ও ইয়াবা পাচারে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
