হাইওয়ে পুলিশের অভিযানে ৫হাজার ইয়াবাসহ অাটক-১

0

শহিদুল ইসলাম  উখিয়া (কক্সবাজার):: কক্সবাজার-টেকনাফ সড়কের তুলা বাগান রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ৫ হাজার ইয়াবাসহ উখিয়ার মঞ্জুরুল আলম (২২) কে আটক করেছে।

উখিয়ায় উপজেলার থাইংখালী গ্রামের বদি আলমের ছেলে।রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে,এসআই নায়েক চিকন্যা চাকমাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.