খেলাধুলা, সিটি নিউজ :: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৩ মে কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারানের অধীনে শুরু হবে ক্যাম্প।
মঙ্গলবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
৩১ সদস্যের এই দলে একেবারেই নতুন মুখ ইয়াসিন আরাফাত। আর হাই পারফরমেন্স দল থেকে ডাক পেয়েছেন সাদমান ইসলাম।
এছাড়াও প্রাথমিক এই স্কোয়াডে আছেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। দীর্ঘ দিন পর ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম।
দলের বাকি সদস্যরা হলেন- তামিম, ইমরুল, সৌম্য, মুশফিক, সাকিব, সাব্বির, মাশরাফি, মাহমুদুল্লাহ, লিটন কুমার, মমিনুল হক, মিরাজ, তাইজুল, মোস্তাফিজ, তাসকিন, নাইম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, সোহান, সৈকত, বিজয়, আবু জায়েদ রাহী, শান্ত, অপু, মিথুন, আরিফুল হক, এবং আবুল হাসান রাজু।
