শহিদুলইসলাম, উখিয়া :: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তিতে পাহাড় ধ্বসে ৬ শিশু গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (১৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহত শিশুরা হলেন, বালুখালী – ১ রোহিঙ্গা বস্তির ২৭ নং ব্লকের ছৈয়দ আলমের ৩ মেয়ে রোকিয়া বিবি (১১), খালেদা বিবি (৯), সাদিয়া বিবি (৭) ও পার্শ্ববর্তী ৬৩ নং ব্লকের ১ নং শেডের মোঃ মোছা খলিলের ৩ মেয়ে জান্নাত আরা (১২), রোকিয়া বেগম (১০) ও শওকত আরা বেগম (৬) কে উদ্ধার করে স্থানীয় লোকজন পাশবর্তী এস এফ হাসপাতালে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক আহত শিশুরা এখনো শংকামুক্ত নয় বলে জানান।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।
