বিদেশি পতাকা ওড়ানো বন্ধে রুল

0

সিটিনিউজ ডেস্ক:: ১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে বিদেশি পতাকা উত্তোলন বন্ধে প্রশাসনের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনজুরুল হকসহ ১৩ জন এই রিট আবেদনটি দায়ের করেন।

ফুটবল বিশ্বকাপ ২০১৮ চলাকালে দেশে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে রিটটি দায়ের করা হয়েছিল।

বিশ্বকাপ এলেই সারা দেশে বিভিন্ন রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে দেখা যায়। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য কোনো দেশের। এটা এক ধরণের বাড়াবাড়িই বলা যায়, আর এই বাইরের দেশের পতাকা উত্তোলন বন্ধে হাইকোর্ট রুল জারি করলো।

তবে এর আগেও গত ২৮ মে ফুটবল বিশ্বকাপ ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়েছিল।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.