চকরিয়ায় মাতামুহুরীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন

0

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় প্রমত্তা মাতামুহুরি নদীর ভাঙ্গন থেকে সড়ক,বেড়িবাঁধ ও কোনাখালী ইউনিয়নকে রক্ষার দাবীতে দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৩ আগষ্ট সকাল ১০টায় মাতামুহুরী নদী সংলগ্ন ভাঙ্গা বেড়িবাঁধের উপর অনুষ্ঠিত মানববন্ধনে দল, মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

কোনাখালী ছাত্র উন্নয়ন সংঘের আয়োজনে ও সংগঠনের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, সিনিয়র সাংবাদিক বশির আল মামুন, চকরিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী প্রমূখ। এসময় বক্তারা বলেন, মাতামুহুরী নদীর ভাঙ্গনে বাঘগুজারা-কোনাখালী ও বাংলা বাজার সড়কটি (বেড়িবাঁধ) নদী গর্বে বিলীন হতে চলেছে। চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ও সড়কটি একেবারেই বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

এতে যান-বাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যেকোন মুহুর্তে বেড়িবাধ ও সড়কটি ভেঙ্গে পুরো কোনাখালী ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এতে চাষাবাদ ব্যাহত ও নদীর তীরবর্তী শতশত ঘরবাড়ি বিলীন হওয়ার উপক্রম হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনরূপ ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাই বক্তারা দ্রুত সময়ে কোনাখালী পুরুইত্যাখালী কইন্ন্যারকুম ও বাঘগুজারা থেকে বদরখালী পর্যন্ত মাতামুহুরি নদীর বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশের দ্রুত পুনর্নির্মাণ, নির্মিত বেড়িবাঁধে পাথরের ব্লক স্থাপন, বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ সংলগ্ন মাতামুহুরি নদী খনন এবং ক্ষতিগ্রস্ত ক্ষত-বিক্ষত সড়ক দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.