খেলাধুলা, সিটি নিউজ :: টাইগার ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান হজ পালন শেষে ঢাকায় পৌঁছান। বুধবার (২৯ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
বিদেশে ক্রিকেটারদের যাওয়া-আসার ক্ষেত্রে দায়িত্বপালনকারী ওয়াসিম খান জানান, সাকিবের হাতের অস্ত্রোপচারের বিষয়ে বৃহস্পতিবার (৩০ আগস্ট) বোর্ডপ্রধানের সঙ্গে আলোচনা করা হবে। তবে সাকিব আল হাসান আজ আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
এর আগে বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে সময়মতো ঢাকায় আসা হয়নি সাকিবের।
সৌদি আরব থেকে সোজা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল সাকিবের। সেখানে অবস্থান করা তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে দেশে ফিরবেন। কিন্তু আঙুলে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্যই যুক্তরাষ্ট্র না গিয়ে সাকিব দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এ বছর সাকিব আল হাসান সৌদি রাজ পরিবারের রয়্যাল গেস্ট হিসেবে পবিত্র হজব্রত পালন করেন।
