আসমা আহমদ: চট্টগ্রাম মহানগরীর ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক আলহাজ্ব জাবেদ নজরুল চট্টগ্রাম-১০ আসনে এবার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কখনো ত্রাণ সামগ্রী নিয়ে, কখনো নির্যাতিত-অসহায় মানুষের পাশে থেকে নানাভাবে সহায়তা করছেন। সরকারের উন্নয়নচিত্র পোষ্টার ও ব্যানার, লিফলেট ও ফেষ্টুন দিয়ে মানুষকে জানান দিচ্ছেন। ভোগে নয়, ত্যাগে বিশ্বাসী জাবেদ নজরুল নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদে ঘরে ফেরার জন্য লিফলেট ও পত্র পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে আলোচনায় আসেন ।
এ বিভাগের আরও খবর
