নিয়ন্ত্রিত নির্বাচন সরকারের মূল লক্ষ্য: বদরুদ্দোজা চৌধুরী

0

সিটি নিউজ ডেস্ক :: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘নিয়ন্ত্রিত নির্বাচন সরকারের মূল লক্ষ্য। এর মাধ্যমে তারা বিজয় ছিনিয়ে নিতে চায়। সংসদ বজায় রেখে তাদের কর্তৃত্ব বজায় রেখে সরকারি লোকজনকে ব্যবহার করে তারা ভোটে যাবে এটা হতে দেওয়া যাবে না।’

শুক্রবার রাজধানীতে আয়োজিত সভায় এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী। ‘বর্তমান রাজনীতি ও ভারসাম্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা এবং কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকল্পধারা বাংলাদেশ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নির্বাচনের ত্রিশ দিন আগে সামরিক বাহিনীকে নামাতে হবে। নির্বাচনের পরে সাতদিন পর্যন্ত রাখতে হবে যেন কোনো সহিংস ঘটনা না ঘটে। সেজন্য তাদের মাঠে রাখতে হবে বিচারিক ক্ষমতা দিয়ে।’

জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বদরুদ্দোজা চৌধুরী। সেই সঙ্গে নির্বাচনের আগে রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার না করার পাশাপাশি সব রাজবন্দীদের মুক্তি দেওয়ার কথাও বলেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.