স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের কাঁধে ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব উঠেছে। আগামী ১৩ সেপ্টেম্বর দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে ভারত যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই দলটিকে নেতৃত্ব দিবেন মুমিনুল হক।
তার ডেপুটি হিসেবে থাকবেন নাসির হোসেন। ম্যাচগুলোতে বাংলাদেশে দলটির প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল ও কর্ণটক। ম্যাচগুলো হবে বেঙ্গালুরু ও মাইসোরে। রোববার সকাল দশটায় ক্রিকেটারদের হিথ স্ট্রিকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক, নাসির হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলায়েন সজীব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।
তিন দিনের ম্যাচের স্কোয়াড (ভারত ‘এ’দল) : শেখর ধাওয়ান (অধিনায়ক), অভিনাভ মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস ইয়ার, বাবা অপরাজিত, নোমান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শংকর, রবিন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমনু মিঠুন, বরুন অ্যারন, ঈশ্বর পান্ডে ও সেলডন জ্যাকসন।
ওয়ানডে স্কোয়াড (ভারত ‘এ’দল) : উন্মুখ চান্দ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, করুন নায়ার, কুলদ্বীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, রিশি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরাত সিং মান।
