পটিয়ায় নৌকার প্রার্থী পুলিশকে ব্যবহার করছে

0

সুজিত দত্ত,পটিয়া প্রতিনিধি: একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামীলীগ নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরী প্রতীক বরাদ্ধের পর থেকে পাড়া-মহল্লায়, মাঠে-ঘাঠে, আনন্দ উল্লাসে চষে বেড়াচ্ছেন। তার পোষ্টার, ব্যানার, ফেস্টুন,লিপলেট ছেয়ে গেছে উপজেলা ও পৌরসভার সবত্র।

তিনি প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসহ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা, মিছিল করে চলেছেন। বিগত সময়ে তার দলের নেতাকর্মীদের সঙ্গে যে বিরোধীতা করে আসছিল তারা থাকে সমর্থন দিয়ে ঐক্যবদ্ধভাবে সবর্ত্র কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায়, প্রচার-প্রচরণায় পাল্লা ভারী হয়ে উঠেছে।

তিনি সামশুল হক চৌধুরীর গণসংযোগে বলেন, নৌকার গণ জোয়ার দেখে বিএনপি নানান ধরনের হামলার ছক একেছেন। জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য ধর্য্য ধরার আহবান জানান তিনি ভোটারদের মাঝে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি চিত্র তুলে ধরছেন। তার নির্বাচন এলাকায় এ পর্যন্ত কোন সহিংসসতা হয় নি এবং সহিংসসতার কোন আশংকা নেই। তাই সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে তাই ভয়ের কোন কারণ নেই। জনগণ তাকে স্বতঃস্ফুর্তভাবে ভোট দেবে।

বিগত ১০ বছরে তিনি পটিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ভবন নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে দুই হাজার কোটি টাকা উন্নয়ন করেছেন। তিনি কাউকে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন নাই। সুষ্ঠ, শান্তিপূর্ন নির্বাচন হলে তার উন্নয়নের কর্মকান্ডকে মূল্যায়ন করবেন লোকজন তাকে বিপুল ভোটে জয় করবেন বলে আশা ব্যক্ত করেন।

অপর দিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম মহাবিপাকে রয়েছেন। তিনি বলেন ধানের শীষ এ গণজোয়ার দেখে আ.লীগের নৌকার প্রার্থী পুলিশকে ব্যবহার করে তাদের নেতাকর্মীদের কোনঠাশা করার চেষ্টায় আছে। বিগত ১০ বছরে আ.লীগ তাকে সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলা দিয়েছে, নানান প্রতিকুলতার মধ্যেও তিনি মনোনয়ন পেয়ে মাঠে সামলেও প্রতীক বরাদ্ধের পর থেকে নির্বাচনী মাঠে স্বাভাবিক ভাবে প্রচার প্রচারণা করতে পারছে না।

এ পর্যন্ত তার ৩৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অধিকাংশ এলাকায় ধানের শীষ ব্যানার, পোস্টার, ফেসটুন ছিড়ে ফেলেছে। এই আসনটি বি.এন.পির ঘাঁটি হিসেবে খ্যাত রয়েছে বলে তাই অবাধ সুষ্ট, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হইলে বিএনপির বিপুল ভোটের শতভাগ আশাব্যাক্ত করেন।

কারন এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি তাই মানুষ নিশ্চিত ধানের শীর্ষে ভোট দিবেন দীর্ঘদিন মাঠে-ময়দানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে আমি এনাম সহ শত নেতাকর্মীদের বিভিন্ন ধরনের মামলা-হামলার শিকার হয়েছেন। তাই তিনি ইসির কাছে এ ব্যাপারে প্রতিকার দাবী করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.