বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে আসছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ১৮ জানুয়ারি শুক্রবার বিকেলে বোয়ালখালী’র ঐতিহ্যবাহী ‘পাঠশালা’র বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
এছাড়া উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শ্যামসুন্দর সিকদার, চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
ডাক বিভাগ চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, এসিআই লিমিটেডের পরিচালক(কিউ.এ) প্রিয়তোষ দত্ত, চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রজত বিশ্বাস, সমাজসেবক অদুল চৌধুরী ও ব্যবসায়ী হিরন্ময় দত্ত।
উল্লেখ্য, নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জনাব মোস্তফা জব্বারের প্রথম চট্টগ্রাম সফর।
