সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে খানমোহনা গ্রামে সেলিম খান মাষ্টারের বাড়ীতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে আশপাশের ৬টি বসত ঘর পুড়ে যায়।
এতে সেলিম খান মাষ্টার, সালামত খান, নাজিম খান, আজম খান, মুসা খান ও আলী আকবর খান, শহীদুল্লা খান, মহিবুল্লাহ্ খানের বসত ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং তাদের সকল আসবাবপত্র ও টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার সহ দুইটি গবাদি পশু ও ১০ টির মত মুরগী ও ছাগল পুড়ে যায়।
বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আলী আকবর জানান, তার গবাদি পশু ও মুরগী এবং ছাগল পুড়ে যাওয়ায় সে এখন অসহায় হয়ে পড়েছে। কারণ এগুলোর লালন পালনের জন্য তার রয়েছে ১ লক্ষ ২০ টাকার কৃষি ঋণ। সেলিম খান মাষ্টার বলেন, আমার বয়স এখন ৭৮ বছর। বর্তমানে সবকিছু পুড়ে চারখার হয়ে যাওয়ায় কিভাবে বেঁচে থাকব তার দিশা খুঁজে পাচ্ছি না।
স্থানীয় সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন সানু বলেন, পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। তিনি এব্যাপারে স্থানীয় সাংসদ সহ বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করেন।
এব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুনের তিব্রতা এত বেশী ছিল যে, আমরা বোয়ালখালীর সহযোগিতা নিয়েছি।
এ বিভাগের আরও খবর
