আসমা আহমদঃ চমেক হাসপাতালে গণশুনানীতে অভিযোগ দেয়ার পর এক রোগীকে জোরপূর্বক রিলিজ (ডিসচার্জ) করে দেয়ার অভিযোগ উঠেছে।
চমেকের চর্ম ও যৌন বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন শাকেরা বেগম নামের এক রোগীর স্বজনেরা। রোগীকে ডাক্তাররা বলেছেন, অভিযোগ দিলে আর চিকিৎসা হবেনা। আপনার ভর্তি বাতিল করা হবে।
এই হাসপাতালে সুইপারও রোগীর গায়ে ইনজেকশন পুশ করে.. এমন অভিযোগও রয়েছে। চমেক হাসপাতালে নোংরা পরিবেশ ও ডাক্তারদের অবহেলা রোগীদের বারোটা বাজাচ্ছে।
