উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিবের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে ২৭টি রোহিঙ্গা ঝুঁপটি ঘর ও একটি মসজিদ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে চারজন গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন আহতদের উদ্ধার করে কুতুপালং এনজিওসংস্থা পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ২৪ এপ্রিল দুপুর একটার দিকে উখিয়ার কুতুপালং পাঁচ নাম্বার ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলেছেন,গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত। অগ্নিকান্ডের পর থেকে রোহিঙ্গারা খোলা আকাশে মানবেতর দিন যাপন করতে দেখা গেছে। স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে রান্না করার সময় একটি বাড়ীতে বিকট শব্দ শুনা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় গুরুতর আহতরা হলেন অলি আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫) আবু তাহের ছেলে ফারুক (২৫) ও মোহাম্মদ হোসনের মেয়ে তসলিমা (১০)।

তবে একজনের নাম পাওয়া যায়নি। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এমদাদুল হক বলেন অগ্নিকান্ডের ঘটনায় ২৭টি রোহিঙ্গা ঘর ও একটি মসজিদ পুড়ে গেছে। তিনি আরো বলেন গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত।

উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরের ইনর্চাজ রেজাউল করিম সত্যতা স্বীকার করে বলেন অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়ীর তালিকা তৈরী করে সাহায্য করা হবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.