জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃ আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন। সম্মেলনের আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যেগ নিয়েছে আওয়ামী লীগ।
দলের উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে ৮টি বিভাগে কমিটি গঠন হয়েছে। আওয়ামী লীগে এই শুদ্ধি অভিযানের মাধ্যমে দলের ভিন্নপন্থি নেতাদের চিহিৃত করবে দলটি। এ কারনে বেকায়দায় পড়েছে হাইব্রিডরা।
