সজল চক্রবর্ত্তীঃ আনোয়ারা উপজেলায় সাবেক যুবলীগ নেতা কামরুল ইসলাম হেলাল তার দলবল নিয়ে নিরঞ্জন চক্রবর্ত্তী নামে এক শিক্ষক পরিবারের বাড়ী ভিটা ও কালী মন্দির দখল নিয়েছে।
এর পর থেকে পৈত্রিক ভিটা ছাড়া হয়েছে পরিবারটি। কালি মন্দিরটিকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাব রেজিস্টারকে জিম্মি করে নিরঞ্জনের বাড়ীতে এনে জোর করে রেজিষ্ট্রি নেবার ঘটনায় জনমনে অসন্তোষ দেখ দিয়েছে।
নিরঞ্জন চক্রবর্ত্তীর ছেলে প্রনব চক্রবর্ত্তীর স্ত্রী সীমা চক্রবর্ত্তী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। প্রনব চক্রবর্ত্তী জানান, আমার পরিবারকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে সাব রেজিষ্টারের সামনে যুবলীগ নেতা নামধারী কামরুল ইসলাম হেলাল, আনোয়ার ও তার দলবল নিয়ে বেদখলে নিয়েছে আমার পৈত্রিক ভিটাটি।
জানা গেছে, এ ঘটনায় আনোয়ারাতে সংখ্যালঘু পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
