পটিয়ায় ধর্ষক আরিফ গ্রেপ্তার

0

সুজিত দত্ত ,পটিয়া প্রতিনিধি: ধর্ষণের পর ধর্ষণের চিত্র ভিডিও করে ফেসবুকে প্রচার করার অভিযোগে পুলিশ ধর্ষক আরিফ (৩০) কে গ্রেপ্তার করেছে। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী গ্রামের আজিজুর রহমানের পুত্র। পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার মহিউদ্দিন বিল্ডিং এর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। গত (শুক্রবার) এ ব্যাপারে পটিয়া থানায় আরিফের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায় রাঙ্গুনিয়া উপজেলার সরফ ভাটা এলাকার নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকত। তার সাথে তার স্ত্রীও থাকতেন। নাজিম উদ্দিন চট্টগ্রামের একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করতেন। সে সুবাদে ধর্ষক আরিফের সাথে নাজিমের যোগাযোগ ছিল। নাজিমের বাসায় আরিফ প্রায় সময় যাতায়াত করত। এর সুযোগে নাজিমের স্ত্রীর সাথে আরিফের অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে উঠে এবং প্রায় সময় আরিফ নাজিমের স্ত্রীকে মুন্সেফ বাজার মহিউদ্দিন বিল্ডিং এর ভাড়াটিয়া বাসায় ধর্ষন করতেন।

কিছুদিন আগে নাজিম সহ তার স্ত্রী তাদের রাঙ্গুনিয়া নিজ বাড়ী এলাকায় চলে যায়। এদিকে ধর্ষণের ভিডিও তার মোবাইলে রেকর্ড করে গত কয়েকদিন আগে নাজিমের স্ত্রীকে আরিফ ফোনে জানায় তোমার ভিডিও চিত্র আমার কাছে আছে। তুমি পটিয়া এসে আমার সাথে যোগাযোগ না করলে তা প্রচার করে দেব। কিš‘ নাজিমের স্ত্রী না আসায় ধর্ষণের ভিডিও চিত্র ফেসবুকে প্রচার করে দেয় আরিফ।

এরপর বিষয়টি জানাজানি হলে নাজিম তার স্ত্রীকে নিয়ে পটিয়া থানায় গত ২ মে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনকে জানালে তিনি আরিফকে তার শোভনদন্ডী গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান আরিফকে গ্রেপ্তারের পর গত (শুক্রবার) পটিয়া থানায় একটি নারী নির্যাতন ও অপরটি ডিজিটাল নিরাপত্তা আইনে আরিফের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং আরিফকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.