শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার ) : কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালি ইউনিয়নের বালুখালি পানবাজার ষ্টেশনে যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে একহাজার তিনশত পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। এসময় একটি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল সেটের মূল্য তিন লাখ ৯১ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
আজ শনিবার (২৫ মে) সকাল দশটার সময় কক্সবাজার -টেকনাফ সড়কের বালুখালী পান বাজার ষ্টেশনে এ অভিযান চালানো হয়। অাটককৃত যুবক সুব্র দেব (২০)। তিনি বগুড়া জেলার পুরাতন বগুড়া তিন মাথা রেল গেইটের মহাদেবের ছেলে। শনিবার দুপুরে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
৩৪বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। উখিয়া থানার তদন্তওসি নুরুল ইসলাম বলেন বিজিবি কৃর্তক এক অাসামীকে সোর্পদ্দ করেন। এর বিরুদ্ধে মাদক দ্রব্য অাইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
