শঙ্কায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

0

সিটি নিউজ ডেস্ক :   কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ পাকিস্তানে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামার কথা টাইগারদের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি ঝরছে কার্ডিফে। কখনও বাড়ছে, কখনও কমছে। কিন্তু বৃষ্টি ঝরছে অবিরাম। বৃষ্টির এই অবস্থা চলতে থাকলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা আছে।

আজকের মূল একাদশে কয়েকজনকে বিশ্রামে দেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। সাকিবের ইনজুরির কথা মাথায় রেখে প্রস্তুতি ম্যাচে তাকে নাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। দল নিয়ে কিছুটা পরীক্ষানিরীক্ষা করতে পারে টাইগাররা।

এদিকে এই কার্ডিফে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০০৫ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা। ২০১৭ সালে নিউজিল্যান্ডকেও এই মাঠেই ধরাশায়ী করেছিল বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.