রাঙ্গুনিয়া বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শপথ

0

সিটি নিউজ ডেস্ক : বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, রাঙ্গুনিয়া শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ২৪ মে অনুষ্ঠিত হয়। স্বনির্ভর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক সভা পরিষদের সভাপতি সৌমেন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একে প্রধান অতিথি ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, সুপ্রভাত বাংলাদেশের সহসম্পাদক কাঞ্চন মহাজন, রাঙ্গুনিয়া মিশনের সম্পাদক ডা. নির্মল কান্তি দাশ, ডা. নীতিশ চক্রবর্তী, সুজিত কুমার দে, পরিষদের উপদেষ্টা সত্যপদ দে, কার্যকরী কমিটির সদস্য ডা. সমীর দে, সমীরণ নাথ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সুজন কর, ছোটন দে, সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দে প্রমুখ।

বেদবাণী পাঠ করেন অতনু দাশ। শ্রীকান্ত দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সম্পাদক চন্দন দত্ত। পরিষদের হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক সুখবরণ চৌধুরী। প্রধান অতিথি বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ অত্যন্ত উঁচুমানের আদর্শ। শিক্ষিত তরুণদের প্রেরণাদাতা স্বামী বিবেকানন্দ।

সভা শেষে নবগঠিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পূর্নাব্রতানন্দজী মহারাজ। পরে মহারাজ নির্মাণাধীন রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রমের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং এ কাজে বিত্তশালী, সহৃদয়বান, ধর্মপ্রাণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.