নেজাম উদ্দিন রানা, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে নিজ বড় বোনের বাসার টয়লেট থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম ফ্রেন্সি আকতার (১৮)। সে নোয়াখালি জেলার চরজব্বার থানার চরবৈশাখ ইউনিয়নের নবগ্রামের আক্কাস মিয়া বাড়ির মৃত বেলাল মিয়ার কন্যা। নগরীর একটি পোশাক কারকাখায় শ্রমিকের কাজ করতো সে।
উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের বক্কর কলোনীর একটি ভাড়া বাসায় নিজ বড় বোনের সাথে থাকতো ফ্রেন্সি আকতার।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ জাবেদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ইউপি সদস্য ঘটনাটির বিষয়ে অবহিত করার পর ঘটনাস্থলে গিয়ে আজ বিকেল আনুমানিক তিনটার দিকে টয়লেটে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই হত্যা না আত্নহত্যা তা জানা যাবে।
