দেশে ফিরলেন মির্জা ফখরুল

0

সিটিনিউজবিডি : সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে গত সোমবার (২১ সপ্টেম্বের) রাত ১০টা ৪০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে রবিবার সকালে সিঙ্গাপুর পৌঁছান ফখরুল। এক দিন যাত্রাবিরতির পর সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.