সিটিনিউজবিডি : ঈদ উপলক্ষে ১০ হাজার টাকা মূল্য ছাড় ঘোষণা করা করেছে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৭৪৪৭ মডেলের গেমিং ল্যাপটপে।
১৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটির স্ক্রিন ‘এন্টিগ্লেয়ার’ হওয়ায় এতে বাইরের কোনো ছায়া প্রতিফলিত হয় না। চতুর্থ প্রজন্মের এই ল্যাপটপটিতে রয়েছে এইচ সিরিজের ৩.৫ পর্যন্ত গিগাহার্জ গতির ইন্টেল কোর আই-৫ প্রসেসর এবং ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ডিডিআর-৩ গ্রাফিক্স, যা গেমারদের দেবে দুর্দান্ত অভিজ্ঞতা।
চাইলে এর ৪ জিবি র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন হার্ডকোর গেমাররা। নিরবিচ্ছিন্ন গতিতে গেম খেলার সুবিধা নিশ্চিত করতে এতে রয়েছে অত্যাধুনিক কুলিং সিস্টেম। ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক। সঙ্গে আছে এইচডি ওয়েবক্যাম, এইচডিএমআই, ডিভিডি ড্রাইভ, ব্লু-টুথ ৪.০, ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট এবং সিকিউরিটি লক।
১ বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ডেল ৭৪৪৭ আলটিমেট গেমিং ল্যাপটপটির সঙ্গে রয়েছে অরিজিনাল ক্যারিকেস। ঈদ উপলক্ষে ডেল ৭৪৪৭ ল্যাপটপটির দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৫০০ টাকা। ল্যাপটপটি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। আরো জানতে ভিজিট: www.computersourcebd.com।
