বাঁশখালী প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাশঁখালীর ছনুয়া এলাকার টেক পাড়ার কামাল হোসেন প্রকাশ বাদশা ডাকাত (৩৩) নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে পেকুয়া-কুতুবদিয়া এলাকার মগনামা ইউনিয়নে মগনামা শরৎঘোনা বেড়িবাঁধে ঘটনাটি ঘটে । নিহত কামাল হোসেন ছনুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের টেকপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র।
কক্সবাজার র্যাব ১৫ এর অধিনায়ক উইন কমান্ডার আজিম আহমেদ এ তথ্য এর দেওয়া তথ্য সুত্রে জানা যায় কামাল হোসেন প্রকাশ বাদশা ডাকাত এর নেতৃত্বে একদল ডাকাত বঙ্গোপসাগরে নিয়মিত ডাকাতি করে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে মগনামায় ডাকাতি করার প্রস্তুতি নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অবস্থান নেয়। র্যাবের উপিস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে কামাল উদ্দিন মারা গেলে ও অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পেকুয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই দিদারুল ইসলাম বলেন, মগনামায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে একদল জলদস্যু। পাল্টা জবাবে র্যাবও গুলি চালায়। বেশ কিছুক্ষণ উভয় পক্ষে চলে বন্দুকযুদ্ধ। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে নিহত জলদস্যুর লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও জলদস্যুতার অভিযোগে বহু মামলা রয়েছে। নিহত কামাল হোসেনের লাশ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ কক্সবাজার মর্গে প্রেরন করেছে পোষ্ট মার্ডামের জন্য ।
এদিকে কামাল হোসেনের মামলার ব্যাপারে জানতে চাইলে বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম মজুমদার বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে তবে এখানো পর্যন্ত উখিয়া থানার ১টি অপহরন মামলার নথি হাতে পেয়েছি বাকী গুলো খুঁেজ বের করা হচ্ছে বলে তিনি জানান ।
