সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ্ব-১৭ এর খেলায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলায় হাইদগাঁও ও খরনা ইউনিয়ন টিমের খেলায় ১-০ গোলে খরনা ইউনিয়ন টিম বিজয় হয়েছে।
খেলার শেষ প্রান্তে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সর্মথকদের মধ্যে ২০জন আহতদের মধ্যে মো: ফরহাদ (২১), সুমন (২০), মো: মারুফ হোসেন (২০) মো: ইফতেখার (২২) জাহাঙ্গীর (২৪) আজিজ (২৫) সহ ২০ জন গুরুত্বর আহত হয়।
আহতরা পটিয়া স্বাস্থ্যকপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নেয়। প্রত্যক্ষদশী ছাত্রলীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকী বলেন হাইদগাঁও ও খরণা টিমের মধ্যে খেলার শেষে বিজয় সমর্থকদের শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাইদগাঁও টিমের সমর্থকদের উপর খরনা টিমের কয়েজনকে হামলায় এতে হাইদগাঁও এক ইউপি মহিলা মেম্বারসহ ২০ জন আহত হয়েছে।
আহতরা পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও হাবিবুল হাসান কে অভিযোগ করেছেন। ক্রীড়া সংস্থার সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জানান খেলা ১-০ গোলে খরনা বিজয়ী হলে বিজয়ীদের সমর্থনে জয়ের শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে।
আহতরা পটিয়া স্বাস্থ্যকপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ ব্যাপারা আমরা আইনগত সিদ্ধান্ত নেব আর কোন দিন এ রকম অপ্রীতিকর ও তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এরকম ঘটনা ঘটার সাহস যেন কেহ না করে বলে তিনি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
