মুমিনুলরা পিছিয়ে ৯৬ রানে

0

স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লড়াই করছে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৯৩ রানে পিছিয়ে রয়েছে। তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান। এনামুল হক বিজয় (১৫) ও অধিনায়ক মুমিনুল হক (৬) রানে ব্যাটিং করছেন। সাজঘরে ফিরে গেছেন রনি তালুকদার (১৫)।

ম্যাচের যেমন অবস্থা তাতে করে ৩ দিনের এই ম্যাচটি ড্র’য়ের পথেই এগুচ্ছে। আগামী ২৭ জুলাই সিরিজের শেষ ৩ দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে বাংলাদেশের ‘এ’ দলের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

৩ দিনের এই ম্যাচের প্রথম দিনে মহীশূরের বোলিং তোপে পড়ে বাংলাদেশ ১৫৮ রান অলআউট হয়েছিল। লিটন কুমার (৫০) আর শুভাগত হোম (৫৫) ঘুড়ে না দাড়াঁলে বাংলাদেশকে বড় লজ্জায় পড়তে হত।

বুধবার বেঙ্গালুরুতে কর্নাটক ১৬৩/৬ উইকেট নিয়ে ইনিংস শুরু করে। এদিন রঞ্জি ট্রফির চ্যাম্পিয়নরা বাংলাদেশের বোলারদের দারুণ খেলেছেন। শেষ অবদি সাকলাইন সজিব ও শুভাগত হোমের দূর্দান্ত বোলিংয়ে ২৮৭ রানে অলআউট হয় কর্নাটক।

সাকলাইন সজিব ৮৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে শুভাগত হোম ৪৫ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট।

১২৯ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ ‘এ’ দল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। যদিও পুরো সিরিজে ব্যর্থ হওয়া রনি তালুকদার দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে কর্নাটকের বোলারদের বোলিং তোপে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়েই পড়ে মুমিনুলরা। প্রথম ইনিংসে মাত্র ১৫৮ রানে অলআউট হয়েছে তারা। এর মধ্যে লিটন কুমার দাস ও শুভাগত হোমের ব্যাট থেকেই এসেছে ১০৫ রান (লিটন ৫০, শুভাগত ৫৫)। অতিরিক্ত খাত থেকে এসেছে ৭ রান। বাকি অন্য ৮ ব্যাটসম্যানের মিলিত অবদান ৪৬ রান! তাও আবার স্পিনার সাকলাইন সজীব করেছেন হার না মানা ১৫ রান। আর ওপেনার রনি তালুকদার ও ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার আউট হয়েছেন কোনো রান না করেই।

বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং লাইনে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন কর্নাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। ১২ ওভার বল করে ৪৯ রান দিয়ে তিনি নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া অফস্পিনার উদিত প্যাটেল নিয়েছেন ২ উইকেট।

অবশ্য প্রথম দিনের শেষ ভাগে কর্নাটকের ব্যাটিং ইনিংসও খুব সুখকর হয়নি। বাংলাদেশের দুই স্পিনার শুভাগত হোম ও সাকলাইন সজীব স্বাগতিক দলটির ব্যাটিং লাইনে ‘ঘূর্ণি বলের ছুরি’ চালিয়েছেন। দুই জনই ৩টি করে উইকেট নিয়েছেন প্রথম দিনে। আর তাদের মিলিত আক্রমণে ১০০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে কর্নাটক।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ দল : প্রথম ইনিংস, ১৫৮/১০, ৩৮.৪ ওভার (শুভাগত ৫৫, লিটন ৫০, সাকলাইন ১৫*; কৃষ্ণ ৫/৪৯, প্যাটেল ২/১১)

বাংলাদেশ ‘এ’ দল : দ্বিতীয় ইনিংস, ৩৬/১, ১০ ওভার (এনামুল ১৫*, মুমিনুল ৬*, রনি তালুকদার ১৫*; সূচিত্ত ১/১৪)

কর্নাটক : প্রথম ইনিংস, ২৮৭/১০, ওভার ৯২.৩ (ভবানে ৮৮, সুচিত্ত ৪১, প্যাটেল ৪০, রেড্ডি ২৮; শুভাগত ৪/৪৫, সাকলাইন ৪/৮৫)

বাংলাদেশ ৯৩ রান পিছিয়ে

*তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.