রাউজানে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে নকল জাতীয় সনদ
নেজাম উদ্দিন রানা, রাউজানঃ জাতীয় সনদে লেখা ‘আয়াসু রহমান, পিতা সোলেমান কাদের, মাতা জেবুন্নেছা, সাং সোলেমান কাদেরের বাড়ি, ওয়ার্ড নম্বর ৩। জাতীয় সনদে চেয়ারম্যানের স্বাক্ষরও দেওয়া আছে। আয়াসুর রহমান নামের যে যুবকের পাসপোর্ট বানানোর জন্য উপরে উল্লেখিত ঠিকানা ব্যাবহার করে অফিসে আবেদনের সাথে জমা দেওয়া জাতীয় সনদটি ছিল ‘ভুয়া’। এমন ঘটনাটি ঘটেছে রাউজানের উরকিরচর ইউনিয়নে। নিজের স্বাক্ষর জাল করে পাসপোর্ট অফিনে জমা দেওয়া ভুয়া জাতীয় সনদটির বিষয়ে অবগত হয়ে এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন খোদ ইউপি চেয়ারম্যান। জিডি করেছেন থানায়।
রাউজানের উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল এ বিষয়ে বলেন, আমার ইউনিয়নের ঠিকানা ব্যবহার করে ‘আয়াসু রহমান, পিতা সোলেমান কাদের, মাতা জেবুনেছা, সাং সোলেমান কাদেরের বাড়ি, ওয়ার্ড নম্বর ৩, নামের এক ব্যক্তি পাসপোর্ট বানানোর জন্য আবেদনপত্রে আমার ইউনিয়নের নামে একটি জাতীয় সনদ ফাইলে সংযুক্ত করে পাসপোর্ট অফিসে জমা দেন।
জমার পর যাচাই-বাচাইকালে জাতীয় সনদটি নিয়ে পাসপোর্ট অফিসের কর্তব্যরত অফিসারের সন্দেহ জাগলে অফিস থেকে আমাকে কল দেওয়া হয়। পরে আমি ঠিকানার সূত্র ধরে খোঁজ নিয়ে জানতে পারি আবেদনপত্রে যে এলাকার ঠিকানা ব্যাবহার করা হয়েছে সেটি মুসলিম অধ্যুষিত এলাকা নয়। এবং সেই এলাকাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বসবাস।
এরপর আমার অফিসে জাতীয় সনদের ফাইল চেক করে দেখতে পাই সেখানে ঐ নামে কোনো জাতীয় সনদ প্রদান করা হয়নি। পরে আমার স্বাক্ষর করা পাসপোর্ট অফিসে জমাকৃত জাতীয় সনদ সংগ্রহ করে দেখি সনদটি আমার অফিসের নয় এবং আমার স্বাক্ষরটি ছিল ভুয়া। এটি ছিল স্বারকবিহীন। এই জগন্য কাজ যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল বলেন, আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। পুলিশের তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।
