রোজিনা আক্তারঃ রোহিঙ্গাদের ভোটার করা এবং এ জালিয়াতির ঘটনায় ইসির অনেক কর্মকর্তা কর্মচারী জড়িত। গ্রেফতার হওয়া জয়নাল আবেদিনের জবানবন্দিতে এমন তথ্য বেরিয়ে এসেছে।
আর এতে করে অনেক কর্মকর্তা কর্মচারীরা ভূগছে গ্রেফতার আতংকে। গত সপ্তাহে জয়নাল চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু ছালেম মো. নোমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
শুধু চট্টগ্রাম নয় ঢাকা, কক্সবাজারসহ কয়েকটি জেলার নির্বাচন কর্মকর্তা জড়িত বলে জানা গেছে।
