পূজা মন্ডপ থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো যুবকের

0

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে পূজা মন্ডপ থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো জয়ব্রত ধর (২৩) নামের এক যুবকের । ৭ অক্টোবর সোমবার ভোরে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতান পুর প্রসন্ন প্রাইমারি স্কুল সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক জয়ব্রত ধর রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের বণিক পাড়া এলাকার লক্ষী কান্ত ধরের পুত্র। এই দূর্ঘটনায় আরো দুজন আহত হয়। আহতরা হলেন রাজিব ধর ( ২৩) জনি ধর (২২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান পূজা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে ফেরার পথে বিপরীতমুখী একটি গাড়ি জয়ব্রত ধরের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনজনই আহত হয়। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক জয়ব্রত ধর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.