পটিয়ায় যুবলীগের ৬টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা

0

সুজিত দত্ত, পটিয়া : পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির কার্যকরি নির্বাহী কমিটির সভা শনিবার দুপুরে পটিয়া হুইপের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক মো.হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির ও রিটন নাথের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোর্শেদুল হক, মোঃ ফোরকান, আজগর আলী বাহাদুর, আবুল হাসনাত ফয়সাল, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, রবিউল আলম ছোটন, জাবেদ সরোয়ার, নাজিম উদ্দিন রনি, এয়ার মোহাম্মদ বুলু, হারুন মাষ্টার, শাহ আজিজ, শাহানা আকতার টিয়া, শীতল তালুকদার, শিমুল দে, মো.মহিউদ্দিন, মিঠুন চৌধুরী।

সভায় সর্বসম্মতিক্রমে কচুয়াই, বড়লিয়া, জঙ্গলখাইন, কাশিয়াইশ, কেলিশহর, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। শীগ্রই নতুন কমিটি ঘোষনা করা হবে। এতে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য উপজেলা যুবলীগের সকল সদস্যদের সমন্ময়ে ৬ টিম গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.