গোলাম সরওয়ারঃ পেঁয়াজ নিয়ে তেলেসমাতি করছে পেঁয়াজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম খাতুনগঞ্জে টন টন পেঁয়াজ গুদামে থাকলেও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
বাজারে সরকারের কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় শুধু পেঁয়াজ নয় রসুন ও আদাও বিক্রি হচ্ছে বেশী দামে। আদা প্রতিকেজি ১৫০ টাকা, রসুন প্রতিকেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এভাবে মূল্য বৃদ্ধিতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
