জেসমিন আক্তারঃ ধূলায় ধূলায় পরিপূর্ণ শহর। বিশেষ করে যে সব এলাকায় রাস্তায় সংস্কারের কাজ চলছে। ধূলায় পরিপূর্ণ হচ্ছে বাসাবাড়ী, দোকান পাট, ব্যবসা-প্রতিষ্ঠান সর্বত্র।
ধুলায় ছড়াচ্ছে রোগ ব্যাধি। ধূলায় বায়ুদূষণ বাড়লেও কারো কোন মাথাব্যাথা নেই। পোর্ট কানেকটিং রোডে এক গৃহিনী নন্দিনী দত্ত পানির পাইপ দিয়ে পানি ছিটাচ্ছিলেন রাস্তায়।
এ দৃশ্য দেখে সাংবাদিক দিলীপ তালুকদার বললেন, “বস বারিষ হোতা হ্যায়”।
