বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর পিএবি সড়কের একটি সিএনজি টেক্স্রী অপর একটি টেক্স্রীকে ওভারটেক করতে গিয়ে উল্টে গিয়ে একই পরিবারের চারজন সহ মোট পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটায় জলদী মিয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত দুজনকে বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডা: সঞ্জয় নাথ চট্ট্গ্রাম মেড়িকেলে হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পর পর সিএনজি অটোরিকশার চালক পালিয়ে যায় ।পুলিশ এর এস আই রুবেল আফ্রাদ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
আহতরা হলেন নেত্রকোনার মো: মোস্তফার ছেলে মোহাম্মদ হানিফ (২৬) পৌরসভার আদর্শ গ্রামের বাঁশি সরকার(৮০)তার স্ত্রী শেফালি সরকার (৭৫), পুত্রবধু শিল্পী সরকার (৩২), নাতি সাগর সরকার (১৬)। চারজন একই পরিবারের সদস্য। মোহাম্মদ হানিফ (২৬) ও শেফালি সরকার (৭৫) গুরুতর আহত হওয়ায় তাঁদের দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গুরুতর আহত হানিফ বলেন, মাছ ধরার ট্রলারে কাজ করার জন্য চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর শেখেরখীল যাচ্ছিলাম। টেক্সী ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসক ডা: সঞ্জয় নাথ জানান, মোহাম্মদ হানিফ ও শেফালি সরকার মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছেন। দুজনকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাঁশখালী থানার এস আই রুবেল আফ্রাদ বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
