বাঁশখালীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের কম্বল বিতরণ

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে দেড় হাজার শীর্তাথ নারী পুরুষের মাঝে বাশঁখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসভবনে কম্বল বিতরন করেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কম্বল বিতরন কালে দেড় হাজার মহিলা ও পুরুষকে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিজহাতে কম্বল বিতরন কালে তিনি বলেন, বাশঁখালীর অসহায় দরিদ্রদের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও কম্বল বিতরন করা হচ্ছে।

বর্তমান সরকার সকল নাগরিকের জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে এলাকার দরিদ্র অসহায় ব্যক্তিরা যাতে শীতবস্ত্রের জন্য কষ্ট না পায় সে ব্যবস্থা করা হচ্ছে । তিনি সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের কে এগিয়ে আসার আহবান জানান ।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রয়ান জান্নাত, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা, কাউন্সিলর রোজিনা সোলতানা রুজি, সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.