হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে হাটহাজারী থানা পুলিশ। কিশোরীকে ধর্ষণের ঘটনায় গত রবিবার হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার কিশোরীর ভাই।
রবিবার (৫ জানুয়ারি) রাতে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দু’জনকে আসামি করে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়।
আসামিরা হলো; উত্তর মাদার্শা হাসমত আলীর বাড়ির নুরুল আলম প্রকাশ নঈম্মা চোরার ছেলে মো.সোলাইমান (২৬) ও নোয়াখালী জেলার হাতিয়া এলাকার চরখীল খবীর সরদারের বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে সাইদুল ইসলাম রাতুল (১৯)।
আজ সোমবার (৬ জানুয়ারি) তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিব। এর আগে শনিবার (৪ জানুয়ারি) হাটহাজারীতে ধারালো ছোরা দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক হাবিব জানান, কিশোরীটি নানার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সোলাইমান, সাইদুলসহ আরো দুজন ওই কিশোরীর গতিরোধ করে নির্জনে নিয়ে যায়। পরে ধারালো ছোরা দেখিয়ে ধর্ষণ করে মূমুর্ষ ও রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় কিশোরীকে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে চমেকে ওয়াইন স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। তদন্ত কর্মকর্তা এসআই হাবিব বলেন, রবিবার রাতে সোলাইমান, সাইদুলসহ আরো দুইজনকে অজ্ঞাত আসামি করে তার ছোটভাই হাটহাজারী থানায় একটি মামলা দায়ে করে।
