সুজিত দত্ত পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্বারী রশিদ আহমদের বাড়ীতে গত সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শট সার্র্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনায় ৫ বশতঘর পুড়ে ছাই হয়ে ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে মোঃ জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মোঃ হোসেন, শাহজাহান মিয়া, ফারুক আহমদ তাদের মধ্যে তিনটি সেমিপাকা ঘর ও দুটি দ্বিতল কাঁচাঘরসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গিয়ে ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে রাত প্রায় সাড়ে তিনটায় দ্রুত ঘটনা স্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান।
