বাঁশখালীতে প্রশাসন ও ঋষি কুম্ভমেলা কিমিটির মত বিনিময়
বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর কালীপুরের ঋষিধামে আগামী ৩১ জানুয়ারি থেকে ১০ দিন ব্যাপী বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্যাপন উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা কোকদন্ডী ঋষিধাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরহিত্য করেন চট্টগ্রামের তুলসী ধাম ও বাঁশখালীর ঋষিধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্যাপন পরিষদের আহবায়ক দেবাশীষ পালিত। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, ঋষিকুম্ভ মেলা উদ্যাপন পরিষদের সদস্য সচিব এডভোকেট অনুপম বিশ্বাস, যুগ্ম আহবায়ক এডভোকেট তপন কান্তি দাশ, শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল দেব, ঋষিকুম্ভ মেলা উদ্যাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব শ্যামল কান্তি দাশ, শিল্পপতি অজিত কুমার দাশ, শিল্পপতি অলক দাশ, ঋষিকুম্ভ মেলা উদ্যাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব তাপস কুমার নন্দী, ডা. আশীষ কুমার শীল, যুগ্ম আহবায়ক ভূপাল গুহ, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, মাস্টার রমেন্দ্র রায় চৌধুরী, প্রদীপ গুহ, শিব শংকর দাশ, রাজীব গুহ, নন্দন শীল, শ্রীমতি পান্না পাল, শেখর চৌধুরী প্রমুখ।
মতবিনিময় বক্তারা বলেন, বাংলাদেশে একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হয় বাঁশখালীর এই ঋষিধামে। এবার হল বিংশতম। বিগত ৬৩ বছর যাবৎ এই কুম্ভমেলা বাঁশখালী ঋষিধামে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বাধীনতা যুদ্ধকালীন সময় মেলা করা সম্ভব না হলেও পরবর্তী সময়ে যথানিয়মে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে আসছে সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে।
মেলায় বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লক্ষাধিক ধর্মানুরাগী ও সাধু সন্ন্যাসী অংশগ্রহণ করে। এই কুম্ভ মেলাটি দেশের একমাত্র হওয়ায় সকলেই এতে অংশগ্রহণের চেষ্টা করে। ফলে প্রতিবারই মেলায় কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এবার তার সংখ্যা প্রায় ২০ লক্ষাধিক হতে পারে বলে মতবিনিময় সভায় উল্লেখ করেন। প্রশাসনের পক্ষ থেকে মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
