পটিয়ায় অগ্নিকান্ডে ১০ বসত ঘর পুড়ে ছাই

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ  চট্টগ্রামের পটিয়ায় সকালে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার পৌরসভার উত্তর গোবিন্দারখীল পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মুহাম্মদ আবু ছৈয়দের ভাড়াটিয়া বস্তি ঘরের অগ্নিকান্ডের ঘটনায় ১০ ঘর পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদের মধ্যে আবুল হোসেন, মোঃ জয়নাল, শাহজাহান, আবুল কালাম,এনায়েত উল্লাহ, ডেইজী আক্তার, মোঃ বাবুল, আকাশ, ইসমাইল, আলমগীর।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তুরুণ শিল্প উদ্যোগতা ও রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরোয়ার হায়দার জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে হুইপ সামশুল হক চৌধুরী এম.পি’র নির্দেশে তার ত্রাণ তহবিল থেকে ২ দিনের খাবার ও নগদ ২৭ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের মাঝে প্রদান করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোঃ আজাদ উদ্দীন, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক লীগ নেতা মোঃ রফিক হাসান, পটিয়া কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ইকবালুর রহমান ওপেল, ছাত্রলীগ নেতা কানন, আনিস প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.