কালুরঘাট সেতু দৃশ্যমান করতে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছিঃ মোছলেম উদ্দিন

0

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আমি গণ সংবর্ধনা নিব না, এ সংবর্ধনা আমার জনগণকে আমিই দেব। তারা গত উপ-নির্বাচনে দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। আমি সকলের উদ্দ্যেশে বলতে চাই, আমার দরজা সকলের জন্য খোলা। বোয়ালখালীর উন্নয়নই আমার শেষ স্বপ্ন। আমি প্রধানমন্ত্রী থেকে অনেক কিছু পেয়েছি। আমার আর কিছু পাওয়ার নেই।

তিনি বলেন, কালুরঘাট সেতু দৃশ্যমান এবছরেই করতে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ সময় তিনি মাদক নিয়ে বলেন, মাদকের সাথে কোনো আপোষ নয়। যেকোনো মূল্যে মাদকের উৎস ধ্বংস করতে হবে।

কড়লডেঙ্গা জঙ্গল, আমুচিয়া, জ্যৈষ্ঠপুরায় ইকোনমিক জোন করার ইচ্ছে জানিয়ে তিনি বলেন, এটি হলে বোয়ালখালীর চেহারা পাল্টে যাবে। কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। আমি সম উন্নয়নে বিশ্বাসী। তিনি পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রত্যয় ঘোষণা করে বলেন, বর্তমান মেয়রের অবহেলার কারণে কাংখিত নাগরিক সুবিধা থেকে পৌরসবাবাসী বঞ্চিত হচ্ছে।

আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ মাঠে পশ্চিম কধুরখীল নাগরিক কমিটি আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

পশ্চিম কধুরখীল নাগরিক কমিটির আহ্বায়ক, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ শফিকের সভাপতিত্বে, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ও বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণ-সংবর্ধনায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বশর, রেজাউল করিম বাবুল, মো. শফিকুল আলম, জহুরুল ইসলাম জহুর, কাজী রাসেল, কাজী খোরশেদ মিল্টন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.