পটিয়ায় হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

সুজিত দত্ত, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়ায় আদালত রোডস্থ নিজ চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় তার লাশ উদ্ধার করা হয়।

তিনি পটিয়া পৌরসদর ২নং ওয়ার্ডের মৃত ডাঃ প্রভাত খাস্তগীরের পুত্র সজল খাস্তসীর(৫৩) বলে জানা যায়। পটিয়া থানার এসআই মোক্তার হোসেন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত ছাড়া দাহ (সৎকার) করার জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করেছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন এনজিও, ব্যাংক ও মানুষের কাছ থেকে নেওয়া ঋণের টাকা চওড়া সুদের টাকা দ্বিগুণ হওয়ায় তা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করছেন বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.