পটিয়া প্রতিনিধিঃ পটিয়া মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফে মহান ১৭ই ফাল্গুন ১৪২৬ বাংলা ১লা মার্চ রবিবার ‘বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)’ এর ঐতিহাসিক পবিত্র ওরছ মোকাদ্দাস অনুষ্ঠিত হবে চট্টগ্রাম আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর ব্যবস্থাপনায় বায়তুজ্জাকেরীন শাহী মঞ্জীলে।
সাতগাছিয়া দরবারের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা শাহ্ সূফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা.জি.আ) উপস্থিতিতে উদযাপন কমিটির প্রস্তুতি সভার কর্মসুচী মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, নাতে রসূল পরিবেশন, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, সর্বশেষ আখেরী মোনাজাত।
মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত করবেন সাতগাছিয়া দরবারের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ.) গাউছে দাওরান আলহাজ্ব শাহ্ সূফি মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.জি.আ)। ‘বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)’ এর খোশরোজ শরীফে সকল আশেকে ভক্তদের উপস্থিত হয়ে আল্লাহ ও তার প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার আহবান জানান ব্যবস্থাপনা কমিটি।
