অস্ট্রেলিয়া ফুটবল দলও আসছে না বাংলাদেশ সফরে

0

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে ছিল দেশটির ফুটবল ফেডারেশনও। কারণ, নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। বিষয়টা অনুমিতই ছিল। তারপরও বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দেয়। তারা এ যাত্রায় বাংলাদেশ সফরে আসছে না।

তাদের পদাঙ্ক অনুসরণ করে অস্ট্রেলিয়া ফুটবল দলও বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তারা বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশে নিরাপত্তার বিষয়ে সংশয় প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনও (এফএফএ)। ইতিমধ্যে ফিফার কাছে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে এফএফএ। আগামী ১৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বের অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচটি নিয়ে তাই সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের মাটিতে দেখা না-ও যেতে পারে এশিয়ার চ্যাম্পিয়নদের।

এ বিষয়ে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র বলেন, ‘এফএফএ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত। সংস্থাটি ইতিমধ্যে এ ব্যাপারে ডিএফএটি এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেছে। ইতিমধ্যে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে।’

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন ফিফার কাছে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। ফিফা সেটি বিবেচনায় নেবে। তারা বিষয়টি খতিয়ে দেখবে। এরপর সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশ সফরে আসবে না কি নিরপেক্ষ ভেন্যুতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.