বাঁশখালীর শীলকুপে অগ্নিকান্ডে মাদ্রাসাসহ ৪টি বাড়ি পুঁড়ে ছাই
বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের চরতিয়া পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়।
সোমবার গভীর রাতে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনার নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসা সহ ৪টি বাড়ি পুঁড়ে যায় এবং ২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়।
জানা গেছে. সোমবার গভীর রাতে শীলকুপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের চরতিয়া পাড়ায় গরুর গোয়াল ঘর থেকে আগুনের সুত্রপাত হলে মুর্হুতের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে।
এতে জহিরুল ইসলাম, শাহ আলম, ছৈয়দুল আলম ও সোলতান আহমদের বাড়ি সহ নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার অংশ বিশেষ পুঁড়ে যায়। এছাড়াও মোক্তার আহমদ ও শামসুল আলমের বাড়িও অংশ বিশেষ পুঁড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিড়ার লিটন বৈঞ্চব জানান আগুন লাগার খবর পেয়ে তারাদ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। না হয় ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশি হত বলে এলাকাবাসীরা জানান।
