সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় নিজ ভবনের সান সেটে দাড়িয়ে গাছের ঢাল ভাংতে গিয়ে মো কামাল উদ্দীন প্রকাশ রাজা মিয়া (৫৪) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পৌর সদর নতুন থানার হাঠ এলাকায় তার নিজস্ব নিমার্নাধীন ভবনের ৩য় তলা বিল্ডিং এর একটি তুলা গাছের ডাল ভাংগতে গিয়ে হঠাৎ চানসেট থেকে পা পিছলে গিয়ে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্হায় তার পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে মো কামাল উদ্দীন প্রকাশ রাজা মিয়া (৫৪) কে মৃত বলে ঘোষণা করেন কতব্যর্রত চিকিৎসক।
মো কামাল উদ্দীন প্রকাশ রাজা মিয়া উপজেলার কাঞ্চননগর গ্রামের মৃত বজল আহমদের পুএ বলে স্হানীয় সুত্রে জানা যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দুপুরে খবর পেয়ে ঘটনার স্হলে গিয়ে তদন্তে জানা যায়, অসাবধান বসত হটাৎ ভবনের ৩ য় তলা থেকে তুলা গাছের ডাল ভাংগতে গিয়ে আহত হয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কোন অভিযোগ না পাওয়ায় মোঃ কামাল উদ্দীনের লাশ ইউ, পি চেয়ারম্যানের সহযোগিতা তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান।
